ভবঘুরে | Cryptic Fate | Lyrics

বৃষ্টি ভেজা পথে ঢলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো
সেই পথও আছে আজ সেই পথেই
এখনো বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে
এই পথ আর তোমার নয়

সব পাখি নিড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে আমার গানে

ব্যস্ত শহর নিঝুম দুপুর
ঘাসে ছাওয়া উদ্যান
কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি
আর পাখিদের কলতান
সেই মাঠেও আছে আজ সেই গাছ
পাখিরাও গায় তাদেরও গান
শুধু তুমি নেই আজ আমার সাথে
আছে তোমার না থাকার অভিমান

সব পাখি নিড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
ঝড় হয়ে ঝরে পরে আমার গানে

চিলেকোঠার ছোট্ট সেই ঘর
সাজিয়েছিলে যা নিজের হাতে
যেটা হাজার দিন হাজারও রাত
স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতের গড়া সে বাগান
এখনো ফোঁটায় ফুল
ভুলে যায় মানুষ দূরে চলে যায়
তবু ফুল ফোঁটাতে গাছ কভু করে নাকো ভুল

সব পাখি নিড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে আমার গানে…


Comments

Popular posts from this blog

Tajdar-e-Haram | Lyrics | Translation | Atif Aslam | Coke Studio

Mast Magan Lyrics & Translation | 2 States

"Dheevara" Song Lyrics in Hindi, Tamil & Telegu From Baahubali